Ortho Songbad আর্কাইভ

রূপালী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

রূপালী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

তৃতীয় প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে রূপালী ব্যাংক লিমিটেড।


রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।


ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি ৯ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে ৩ পয়সা লোকসান দিয়েছিল।


অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২০ পয়সা। গতবছর একই সময়ে ৩৭ পয়সা ইপিএস হয়েছিল।


গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ৫৭ পয়সা।




অর্থসংবাদ/এনএন


মুল সাইট থেকে

পুজিবাজার