Ortho Songbad আর্কাইভ

ইউনিয়ন ব্যাংকের আয় বেড়েছে

ইউনিয়ন ব্যাংকের আয় বেড়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ব্যাংক লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩৭ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ২৪ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৩০ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার