Ortho Songbad আর্কাইভ

আয় বেড়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের

আয় বেড়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের
তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।

রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭০ পয়সা।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭৯ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ৪৫ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ১০ পয়সা।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার