Ortho Songbad আর্কাইভ

বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে না তুংহাই নিটিং

বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে না তুংহাই নিটিং

বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না তুংহাই নিটিং এন্ড ডাইং লিমিটেড। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।





ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪২ পয়সা।





এছাড়া, ২০২২ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬ টাকা ১৮ পয়সা।





কোম্পানিটি আগামী ১২ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।


মুল সাইট থেকে

পুজিবাজার