বিএসইসির সঙ্গে আইএমএফ এর বৈঠক সোমবার

বিএসইসির সঙ্গে আইএমএফ এর বৈঠক সোমবার

বাংলাদেশের সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠক করবে।





আগামীকাল সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএসইসি চেয়ারম্যানের একান্ত সচিব মো. রশীদুল আলম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।





সরকার আইএমএফ-এর কাছে বাজেট সহায়তা হিসেবে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। এ নিয়ে আলোচনা করতে সংস্থাটির ১০ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।





আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনান্দের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠক করেছে।





অর্থসংবাদ/এস


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন