পদ্মা অয়েলের ইপিএস বেড়েছে

পদ্মা অয়েলের ইপিএস বেড়েছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আগের বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবার কোম্পানিটির ইপিএস বেড়েছে।





মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।





সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২০ পয়সা। গত বছর একই সময়ে ইপিএসের পরিমাণ ছিল ৫ টাকা ৭৫ পয়সা।





গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮৭ টাকা ৫৮ পয়সা।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন