Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ দেবে ইষ্টার্ন কেবলস

লভ্যাংশ দেবে ইষ্টার্ন কেবলস

সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ ঘোষণা করেছে ইষ্টার্ন কেবলস লিমিটেড। বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি।





মঙ্গলবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।





কোম্পানি সূত্রে এই তথ্য জানা যায়।





সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা ৩৮ পয়সা লোকসান হয়েছিল।





আগামী ৩০ জানুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার