১৫ নভেম্বর সেন্ট্রাল ফার্মার বোর্ড সভা
বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। আগামী ১৫ নভেম্বর বিকাল ৩ টায় কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করা হবে।
অর্থসংবাদ/কেএ