Ortho Songbad আর্কাইভ

ইপিএস-লভ্যাংশ কমিয়েছে ড্রাগন সোয়েটার

ইপিএস-লভ্যাংশ কমিয়েছে ড্রাগন সোয়েটার

শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য (৩০ জুন, ২০২২) বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে।





বুধবার (৯ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।





সূত্রমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ১৬ পয়সা আয় হয়েছিল।





লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।


মুল সাইট থেকে

পুজিবাজার