Ortho Songbad আর্কাইভ

আয় কমলেও বোনাস লভ্যাংশ দেবে বেঙ্গল বিস্কুট

আয় কমলেও বোনাস লভ্যাংশ দেবে বেঙ্গল বিস্কুট

সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেঙ্গল বিস্কুট লিমিটেড। বিনিয়োগকারীদের ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে কোম্পানিটি।





বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।





কোম্পানি সূত্রে এই তথ্য জানা যায়।





সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭৯ পয়সা হয়েছিল।





আগামী ২৯ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার