Ortho Songbad আর্কাইভ

ইপিএস বেড়েছে, ৪০ শতাংশ লভ্যাংশ দেবে কোহিনূর কেমিক্যাল

ইপিএস বেড়েছে, ৪০ শতাংশ লভ্যাংশ দেবে কোহিনূর কেমিক্যাল

সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি লিমিটেড। বিনিয়োগকারীদের সমান ২০ শতাংশ নগদ এবং বোনাস লভ্যাংশ দেবে কোম্পানিটি।





আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।





কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।





সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৪১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৯ টাকা ১৭ পয়সা আয় হয়েছিল।





জানা গেছে, আগামী ২২ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।


মুল সাইট থেকে

পুজিবাজার