Ortho Songbad আর্কাইভ

আকিজ গ্রুপে চাকরির সুযোগ

আকিজ গ্রুপে চাকরির সুযোগ
আকিজ গ্রুপ তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারেন।

পদের নাম : টেরিটরি অফিসার।

পদের সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে মাস্টার্স পাস। তবে ভোগ্যপণ্য বিক্রয়ে অভিজ্ঞতাসম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর নিজস্ব মোটরসাইকেলসহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়সসীমা ৩২ বছর। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি ওজন ৬০ কেজি।

চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং ফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপিসহ আদ্ দীন উইমেনস মেডিকেল কলেজ (নিচ তলা), ২ বড় মগবাজার, ঢাকায় উপস্থিত হতে হবে।

উপস্থিত হওয়ার সময় : ১৭ নভেম্বর, ২০২২

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার