Ortho Songbad আর্কাইভ

দেশের বাজারে বাড়লো সোনার দাম

দেশের বাজারে বাড়লো সোনার দাম
বাংলাদেশের বাজারে বাড়ছে স্বর্ণের দাম। ভাল মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৮২ হাজার ৪৬৪ টাকা হয়েছে। যা ছিল ৮০ হাজার ১৩২ টাকা।

রোববার (১৩ নভেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

১৩ নভেম্বর থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮২ হাজার ৪৬৪ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরি নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৭ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৫ হাজার ৫২০ টাকা।

রুপার দাম আগের মতো অপরিবর্তিত থাকবে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

মুল সাইট থেকে

পুজিবাজার