লভ্যাংশ দেবে না ফু-ওয়াং

লভ্যাংশ দেবে না ফু-ওয়াং

সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফু-ওয়াং ফুডস লিমিটেড। বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেবে না কোম্পানিটি।





রোববার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।





কোম্পানি সূত্রে এই তথ্য জানা যায়।





সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ২৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৫ পয়সা আয় হয়েছিল।





আগামী ২১ কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন