Ortho Songbad আর্কাইভ

মুনাফা বেড়েছে কনফিডেন্স সিমেন্টের

মুনাফা বেড়েছে কনফিডেন্স সিমেন্টের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫৮ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৫৭ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪.১৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ২.৪২ টাকা বা ৫৮ শতাংশ বেড়েছে।

এদিকে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের ৩ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩৭ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২.২০ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৭ টাকা বা ৮ শতাংশ বেড়েছে।

২০২০ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৬.৯১ টাকায়।

মুল সাইট থেকে

পুজিবাজার