Ortho Songbad আর্কাইভ

লোকসানে রানার অটোমোবাইলস

লোকসানে রানার অটোমোবাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের প্রথম প্রান্তিকে আয় হলেও এবার লোকসান হয়েছে প্রতিষ্ঠানটির।





সোমবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, প্রথম প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ৫৩ পয়সা।





একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৬৯ পয়সায়।


মুল সাইট থেকে

পুজিবাজার