আজ থেকে নতুন সময়সূচিতে অফিস
শীত চলে আসায় আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।
গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, শীত চলে আসায় অফিস টাইম ৮টা-৩টার জায়গায় ৯টা-৪টা করে দেওয়া হয়েছে। এটা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য।
এর আগে, গত ২৪ আগস্ট অফিস সময় ৮টা-৩টা করেছিল সরকার।
অর্থসংবাদ/এনএন