Ortho Songbad আর্কাইভ

লাভেলোর প্রথম প্রান্তিক প্রকাশ

লাভেলোর প্রথম প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৪০ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৪৫ পয়সা।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার