গ্লোবাল ইসলামী ব্যাংকের লেনদেন শুরু বুধবার

গ্লোবাল ইসলামী ব্যাংকের লেনদেন শুরু বুধবার

সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংকের লেনদেনের তারিখ নির্ধারণ করেছে। আগামীকাল (১৬ নভেম্বর) থেকে পুঁজিবাজারে এন ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে ব্যাংকটি।





ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।





সূত্র মতে, ডিএসইতে গ্লোবাল ইসলামী ব্যাংকের ট্রেডিং কোড হবে “GIB”। আর কোম্পানি কোড হবে ১১১৫৩। আজ ১৫ নভেম্বর সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিএল) মাধ্যমে ব্যাংকটির আইপিওতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।





গত ১৬ থেকে ২০ অক্টোবর আইপিও আবেদন সম্পন্ন করেছে ব্যাংকটি।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন