Ortho Songbad আর্কাইভ

আলিফ ম্যানুফেকচারিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ

আলিফ ম্যানুফেকচারিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ১৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ১৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৫৫ পয়সা।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার