Ortho Songbad আর্কাইভ

২১ নভেম্বর ডমিনেজ স্টিলের পর্ষদ সভা

২১ নভেম্বর ডমিনেজ স্টিলের পর্ষদ সভা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ডমিনেজ স্টিল লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২১ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

কোম্পানিটি আগের বছর প্রথম প্রান্তিকে ১৫ পয়সা আয় করেছিল।

অর্থসংবাদ/এনএন

মুল সাইট থেকে

পুজিবাজার