সাপ্তাহিক দর পতনের প্রথম অবস্থানে আনোয়ার গ্যালভানাইজিং

সাপ্তাহিক দর পতনের প্রথম অবস্থানে আনোয়ার গ্যালভানাইজিং

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে নাম লিখিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ১৬ দশমিক ৬৭ শতাংশ কমেছে।





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসইর) সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।





আলোচ্য সপ্তাহে কোম্পানিটি সর্বমোট ২৮ কোটি ৮২ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৮০০ টাকা।





দর পতনের দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ এবং মেডিকেল ডিভাইস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর কমেছে ২৮ দশমিক ৩১ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১২ কোটি ৭৬ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫৫ লাখ ৩২ হাজার টাকা।





তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর কমেছে ২৫ দশমিক ৭০ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২৩৫ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৭ কোটি ১৫ লাখ ৯৩ হাজার টাকা।





তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো মধ্যে- ইস্টার্ন ক্যাবলস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, জেএমই হাসপাতাল, জেমিনি সি ফুড লিমিটেড, বি কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, পেপার প্রসেসিং এবং প্যাকেজিং লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।





অর্থসংবাদ/এনএন


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন