Ortho Songbad আর্কাইভ

লোকসানে জিকিউ বলপেন

লোকসানে জিকিউ বলপেন

সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জিকিউ বলপেন লিমিটেড।





বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তা প্রকাশ করা হয়।





ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।





চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ১ টাকা ০৪ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে আয় হয়েছিল ০.০৩ পয়সা।





গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৩ টাকা ৮০ পয়সা।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার