Ortho Songbad আর্কাইভ

সূচকের পতনের দিনে কমেছে লেনদেনও

সূচকের পতনের দিনে কমেছে লেনদেনও





দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (২০ নভেম্বর) সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনও। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।





বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট কমে ৬ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক( ডিএসইএস) ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৮ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ২ হাজার ১৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।





ডিএসইতে মোট ৩০৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২০ কোম্পানির। দরপতন হয়েছে ৬৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২২০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।





ডিএসইতে মোট ৪২২ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ১৩ লাখ টাকা





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার