Ortho Songbad আর্কাইভ

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

সূচকের উত্থানে চলছে পুঁজিবাজারে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে।





ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।





এদিন বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ২১১ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৪৮ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২১৮২ পয়েন্টে।





এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭২টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৬১টির।





এসময় ডিএসইতে ১২৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার