Ortho Songbad আর্কাইভ

জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ অতিরিক্ত ১০৪.২৪ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির জমি কিনতে মোট ৪ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা ব্যয় হবে। প্রতি ৩০ ডেসিমেল জমিতে কোম্পানির ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হবে।

জমি কিনতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ রেজিস্ট্রেশন এবং ট্যাক্স, ভ্যাটসহ সব খরচ বহন করবে।এই জমিটি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নে অবস্থিত।জমির বিস্তারিত বর্ণনা কোম্পানির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার