Ortho Songbad আর্কাইভ

দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দর পতনের প্রথম অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, রোববার (২৭ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭ দশমিক ৪৯ শতাংশ। ফলে ডিএসইর টপটেন লুজারের তালিকার প্রথম অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।





তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ০২ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়াদর কমেছে ৫ দশমিক ২২ শতাংশ।





ক্ষতির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, হাওয়া ওয়েল টেক্সটাইল (বিডি), বসুন্ধরা পেপার মিলস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এএফসি অ্যাগ্রো বায়োটেক অ্যান্ড সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।





অর্থসংবাদ/এনএন


মুল সাইট থেকে

পুজিবাজার