Ortho Songbad আর্কাইভ

দর পতনের প্রথম অবস্থানে ওরিয়ন ইনফিউশন

দর পতনের প্রথম অবস্থানে ওরিয়ন ইনফিউশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দর পতনের প্রথম অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, মঙ্গলবার (২৯ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭ দশমিক ৫০ শতাংশ। ফলে ডিএসইর টপটেন লুজারের তালিকার প্রথম অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।





তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৩০ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়াদর কমেছে ৫ দশমিক ৮২ শতাংশ।





ক্ষতির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, বসুন্ধরা পেপার মিলস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, কোহিনূর কেমিক্যালস কোম্পানি (বাংলাদেশ), স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।





অর্থসংবাদ/এনএন


মুল সাইট থেকে

পুজিবাজার