Ortho Songbad আর্কাইভ

লোকসান কমেছে প্রিমিয়ার লিজিংয়ের

লোকসান কমেছে প্রিমিয়ার লিজিংয়ের

সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড।





মঙ্গলবার (৩১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে তা প্রকাশ করা হয়।





ডিএসই সূত্রে এই তথ্য জানা যায়।





সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯২ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৩ টাকা ৩৭ পয়সা (রিস্টেটেড)।





গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল মাইনাস ৮ টাকা ৫৭ পয়সা।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার