Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ দেবে না এপেক্স ওয়েভিং

লভ্যাংশ দেবে না এপেক্স ওয়েভিং

সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের প্রতিষ্ঠান এপেক্স ওয়েভিং লিমিটেড । কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ বিনিয়োগকারীকে কোনো লভ্যাংশ দেবে না।





মঙ্গলবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।





ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।





সূত্র মতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ১৫ টাকা ৬২ পয়সা।





আগামী ৩১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ২০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার