Ortho Songbad আর্কাইভ

আয় কমেছে কনফিডেন্স সিমেন্টের

আয় কমেছে কনফিডেন্স সিমেন্টের

প্রথম প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।





বুধবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা শেষে তা প্রকাশ করা হয়।





সূত্রে মতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩১ পয়সা।





একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ৭৩ টাকা ৯৫ পয়সা।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার