তিন দিন বন্ধ থাকবে বিমানবন্দর সড়ক

তিন দিন বন্ধ থাকবে বিমানবন্দর সড়ক

উন্নয়নকাজ নির্বিঘ্ন করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দরসংলগ্ন অংশ আগামী তিন দিন (বৃহস্পতিবার-শনিবার) এই সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার।





বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত ৮টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া সড়কের ওই অংশ দিয়ে না যেতে লোকজনকে অনুরোধ করা হয়েছে।





এর আগে বুধবার পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর এই নির্দেশনা দিয়েছে।





বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী চারটি লেনের মধ্যে দুটি লেনে উন্নয়নকাজ চলবে বিধায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে।





এজন্য উল্লিখিত সময়ে অতি প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া সড়কাংশটি ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়।





অর্থসংবাদ/এসএম


আর্কাইভ থেকে

আরও পড়ুন

আজ বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা দ্বিতীয়
ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি, বায়ুদূষণের শীর্ষে কামপালা
ঢাকার বাতাস আজ সহনীয়, দূষণের শীর্ষে দুবাই
রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ
সোমবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট
ঢাকার বাতাসের মানে উন্নতি
আজ যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঢাকায় যান চলাচলে ডিএমপির নির্দেশনা