ক্রোয়েশিয়া-বেলজিয়ামের হাইভোল্টেজ লড়াই

ক্রোয়েশিয়া-বেলজিয়ামের হাইভোল্টেজ লড়াই

কাতার বিশ্বকাপের 'এফ' গ্রুপে বাংলাদেশ সময় রাত নয়টায় আজ দুটি ম্যাচ। এক ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া-বেলজিয়াম, অন্যটিতে মরক্কো-কানাডা। চার দলের মধ্যে কেবল বিদায় হয়েছে কানাডার। বাকি তিন দলের ভাগ্য নির্ধারণ হবে আজ।





আহমেদ বিন আলি স্টেডিয়ামে লড়বে ক্রোয়েশিয়া-বেলজিয়াম। এই ম্যাচটি ড্র করতে পারলেই নকআউটে নাম লেখাবে এরই মধ্যে ৪ পয়েন্ট জোগাড় করা ক্রোয়েশিয়া। অন্যদিকে ৩ পয়েন্ট পাওয়া বেলজিয়ামের পরের রাউন্ডে যেতে হলে জিততেই হবে। হারলে বিদায়, ড্র করলে তাকিয়ে থাকতে হবে মরক্কো-কানাডা ম্যাচের দিকে।





কানাডার পয়েন্ট ০। তারা জিতলেও লাভ নেই। তবে মরক্কো তাদের কাছে হেরে গেলে ৪ পয়েন্ট নিয়েও বাদ পড়ার শঙ্কায় পড়তে পারে। সেক্ষেত্রে ক্রোয়েশিয়া-বেলজিয়ামের ম্যাচ ড্র হলে বেলজিয়ামের সমান ৪ পয়েন্ট হবে মরক্কোর। হিসেব আসবে গোল ব্যবধানের।





ক্রোয়েশিয়ার বিপক্ষে বেলজিয়াম জিতলে ৬ পয়েন্ট নিয়ে তারাই উঠবে নকআউটে। তখন ক্রোয়েশিয়ার তাকিয়ে থাকতে হবে মরক্কো-কানাডার ম্যাচের দিকে। মরক্কো জিতে গেলে তখন তারা ৭ পয়েন্ট নিয়ে নকআউটে উঠবে, বিদায় হয়ে যাবে ক্রোয়েশিয়ার। ড্র করলেও মরক্কো ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়পর্বে নাম লেখাবে।





তবে মরক্কো আর ক্রোয়েশিয়া দুই দলই হারলে, বেলজিয়াম উঠবে নকআউটে। সমান ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে নকআউট উঠবে মরক্কো বা ক্রোয়েশিয়া।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের