ইস্টার্ণ ব্যাংকের এজিএমে ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ ও শেয়ারহোল্ডাররা ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ইস্টার্ণ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তি হতে এই তথ্য জানা গেছে।
বুধবার (৫ আগস্ট) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ শেয়ারধারীরা সর্বসম্মতভাবে অনুমোদন করেন।
এজিএমে সভাপতিত্ব করেন ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মোঃ শওকত আলী চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পরিচালক এম. সাখাওয়াত হোসেন; পরিচালক এম. গাজীউল হক, মীর নাসির হোসেন, সেলিনা আলী, আনিস আহমেদ, মিঞা মোহাম্মদ আব্দুর রহিম, মোফাখ্খারুল ইসলাম খসরু, অরমান রাফে নিজাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মোঃ আবদুল্লাহ আল মামুন।বিপুল সংখ্যক শেয়ারধারীও ভার্চুয়াল সভায় যোগ দেন।
প্রতিকূল পরিস্থিতিতে ব্যাংকের আর্থিক পারফরমেন্স সন্তোষ প্রকাশ করে শেয়ারধারীদের পক্ষ থেকে পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানানো হয়।