Ortho Songbad আর্কাইভ

ডিএসই'র লেনদেন সময় বাড়ল আধা ঘণ্টা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের সময়সূচী আধা ঘণ্টা বেড়েছে। আগামী রোববার (৯ আগস্ট) থেকে ডিএসইতে নতুন সময়সূচী অনুযায়ী সকাল ১০টায় লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার থেকে ডিএসইতে সকাল ১০টায় লেনদেন শুরু হবে;যা ২টা ৩০ মিনিটে শেষ হবে। আগে ডিএসইতে লেনদেনের সময় ছিল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এ হিসাবে ডিএসইতে আধাঘণ্টা লেনদেনের সময় বেড়েছে।

অর্থাৎ নতুন নিয়মঅনুযায়ী ডিএসইতে সাড়ে ৪ ঘণ্টা লেনদেন হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার