Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।





চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।





কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও বিকন ফার্মা লিমিটেড।





সূত্র মতে, পপুলার লাইফের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে “এএএ”। আর সল্প মেয়াদে এসটি-১ হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড ।





কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২১ নিরীক্ষিত সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।





বিকন ফার্মার ৩০ সেপ্টেম্বর, ২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী রেটিং হয়েছে “বিবিবি১”। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ধারণ করেছে ক্রেডিট রেটিং অ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরবি)।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার