Ortho Songbad আর্কাইভ

সূচকের নামমাত্র উত্থানে লেনদেন চলছে

সূচকের নামমাত্র উত্থানে লেনদেন চলছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারে সূচকের নামমাত্র উত্থানে লেনদেন চলছে।





ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, বুধবার (০৭ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় প্রধান সূচক (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৮ পয়েন্টে। আর শরিয়াহ্ সূচক (ডিএসইএস) ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে।এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৭ পয়েন্টে।





এই সময়ের মধ্যে মোট ১১৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।





আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৬১ টির, কমেছে ১১ টির। আর অপরিবর্তিত রয়েছে ১৬৮টি কোম্পানির শেয়ার দর।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার