Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে কেডিএস এক্সেসরিজ

দর বৃদ্ধির শীর্ষে কেডিএস এক্সেসরিজ

সপ্তাহের চতুর্থ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে কেডিএস এক্সেসরিজ লিমিটেডের।





ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, বুধবার (৭ ডিসেম্বর) কোম্পানিটির আগের দিনের তুলনায় দর বেড়েছে ৭টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৬০ শতাংশ। ফলে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।





টপটেন গেইনার তালিকার দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৫ টাকা ৭ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ। আর ১ টাকা ৪০ পয়সা বা ৩ দশমিক ৫৫ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা টেকনোলজি।





টপটেন গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোনালী লাইফ ইন্সুরেন্স, সামিট এলায়েন্স পোর্ট, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, আইটি কনসালট্যান্টস এবং বেঙ্গল উইন্ডসের দর বেড়েছে।





এদিন লেনদেন হওয়া ৩১৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৩০টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৪২টির।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার