Ortho Songbad আর্কাইভ

ব্লকে ৪৮ কোটি টাকার লেনদেন

ব্লকে ৪৮ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লকে ৫২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৯ লাখ ১৫ হাজার ৬৪২ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৮ কোটি ৪৪ লাখ টাকা।





ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, বুধবার ( ৭ ডিসেম্বর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ২০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।





তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ। এদিন কোম্পানিটি ৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এবং সী পার্ল বীচ ৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।





ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএটিবিসি, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ওরিয়ন ইনফিউশন, স্যালভো কেমিক্যাল ও স্কয়ার ফার্মা।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার