Ortho Songbad আর্কাইভ

রোববার স্পট মার্কেট যাচ্ছে রহিমা ফুড

রোববার স্পট মার্কেট যাচ্ছে রহিমা ফুড

শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামী রোববার (১১ ডিসেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে।





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১২ ডিসেম্বর, সোমবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩, ডিসেম্বর, মঙ্গলবার।





কোম্পানিটির রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার