Ortho Songbad আর্কাইভ

এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে অনুষ্ঠিত মাসব্যাপী ‘১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি।





এবার শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারিতে প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশসহ ১১৪ দেশের ৪৯৩ জন শিল্পীর শিল্পকর্ম।





শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ৮ ডিসেম্বর থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত প্রদর্শিত হবে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকর্ম, চিত্রকলা, ভাস্কর্য, আলোকচিত্র, স্থাপনাশিল্পসহ নানা মাধ্যমে নির্মিত শিল্পকর্ম।





গত চার দশক ধরে এই উৎসবের আয়োজন করে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। করোনার কারণে ২০১৮ সালের পর পিছিয়ে এ বছর আবার আয়োজিত হলো।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার