স্নাতক পাসে চাকরি দেবে আইপিডিসি ফাইন্যান্স
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোম্পানিটির ‘প্রায়োরিটি রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড
বিভাগের নাম: ডিপোজিট
পদের নাম: প্রায়োরিটি রিলেশনশিপ ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০২-০৬ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ২৪ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা www.jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম