Ortho Songbad আর্কাইভ

শেয়ার বিক্রি করবে ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক

শেয়ার বিক্রি করবে ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক এস.এম আশরাফুল আলম শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ‍সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, এস.এম আশরাফুল আলমের কাছে কোম্পানির মোট ৬ কোটি ৫৯ লাখ ১৬ হাজার ৭৬২ টি শেয়ার আছে। এর মধ্যে থেকে ১ লাখ শেয়ার বেচবেন তিনি।





আরও পড়ুন: আয় কমেছে ফু-ওয়াং সিরামিকের





ওয়ালটনের এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার