সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।





ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ডিএসইর প্রধান সূচক ‌‌‌‌‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৬ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক বা ‘ডিএসইএস’ অপরিবর্তিত থেকে ১ হাজার ৩৭২ পয়েন্টে, ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ৪৮ পয়েন্ট কমে ২ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।





এদিন লেনদেন হওয়া ৩২৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৫৭টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২৩৫টির।





বৃহস্পতিবার ডিএসইতে ৪২৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩০ কোটি ২০ লাখ টাকার।





অর্থসংবাদ/এসএম


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন