Ortho Songbad আর্কাইভ

নাজিরাবাজারে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নাজিরাবাজারে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজারের আলুবাজার এলাকায় জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।





বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।





তিনি বলেন, বিকেল ৫টার দিকে পুরান ঢাকার আলুবাজারে জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ৫টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পৌঁছায়। পরে আরও চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।





প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।





অর্থসংবাদ/কেএ


মুল সাইট থেকে

পুজিবাজার