Ortho Songbad আর্কাইভ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে।





ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, রোববার (১৮ ডিসেম্বর) লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১১ টায় ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ গত দিনের চেয়ে ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৫ পয়েন্টে। আর ‘ডিএসইএস’ বা শরিয়াহ্ সূচক এবং ‘ডিএস-৩০’ সূচক অপরিবর্তিত থেকে যথাক্রমে ১ হাজার ৩৭৩ ও ২ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে।





এই সময়ের মধ্যে এক্সচেঞ্জটিতে মোট ১১১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।





এসময় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো মধ্যে ১৬৬ প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত ছিল। দর কমেছে ৩৪টির, বিপরীতে মাত্র ৪৩ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার