Ortho Songbad আর্কাইভ

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স শেয়ার হল্টেড

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স শেয়ার হল্টেড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।





ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১০টা ২৩ মিনিট পরযন্ত ইসলামী ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৫৫ লাখ ৮৭ হাজার ৬৫৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।





আরও পড়ুন: লিবরা ইনফিউশনের একসঙ্গে ৩ প্রান্তিক প্রকাশ





গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ১৩ টাকা ৩০ পয়সা।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার