Ortho Songbad আর্কাইভ

শেয়ারবাজার বন্ধ থাকবে তিন দিন

শেয়ারবাজার বন্ধ থাকবে তিন দিন

তিন দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার। সাপ্তাহিক ছুটি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব বড় দিনের ছুটি উপলক্ষে এই তিন দিন বন্ধ থাকবে শেয়ারবাজার।





জানা গেছে, আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর (শুক্রবার-শনিবার) সরকারি ছুটি। এরপর ২৫ ডিসেম্বর (রোববার) খ্রীস্টানদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব বড় দিনের ছুটি। এ নিয়ে তিন দিন ছুটি থাকবে সরকারী অফিস, ব্যাংক ও শেয়ারবাজার।





আরও পড়ুন: তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন





আগামী সোমবার (২৬ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন যথা নিয়মে শুরু হবে।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার