Ortho Songbad আর্কাইভ

৩৭ কোটি টাকার শেয়ার বিক্রি করবেন সাউথবাংলা ব্যাংকের উদ্যোক্তা

৩৭ কোটি টাকার শেয়ার বিক্রি করবেন সাউথবাংলা ব্যাংকের উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের উদ্যোক্তা পরিচালক তাহমিনা আফরোজ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তার ঘোষণাকৃত শেয়ারটির বর্তমান বাজারদর প্রায় ৩৭ কোটি টাকা।





ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, উদ্যোক্তা পরিচালক তাহমিনা আফরোজের কাছে থাকা কোম্পানিটির সব শেয়ার অর্থাৎ ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৫৬৩টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।





আরও পড়ুন: আজও লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক





আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত শেয়ার ডিএসইর ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার