Ortho Songbad আর্কাইভ

সর্বোচ্চ দরপতন জুট স্পিনার্সের

সর্বোচ্চ দরপতন জুট স্পিনার্সের

সপ্তাহের চতুর্থ কর্যাদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে জুট স্পিনার্স লিমিটেডের।





ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।





সূত্র মতে, বুধবার (২১ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ২৯ টাকা বা ৮ দশমিত ৭৩ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।





দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটি ২৩ টাকা বা ৮ দশমিক ৭৩ শতাংশ শেয়ার দর কমেছে। আর অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের ১ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ২৭ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।





আরও পড়ুন: দর বৃদ্ধির শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স





দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- কোহিনূর কেমিক্যাল, ইন্ট্রাকো রিফুয়েলিং, মনোস্পুল পেপার, সোনালী আঁশ, পেপার প্রসেসিং, মুন্নু সিরামিক এবং ইস্টার্ন ক্যাবলসের দর কমেছে।





আজ ডিএসইতে লেনদেন হয়েছে ২৮৫টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ০৯টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৩টির।





অর্থসংবাদ/এসএম


মুল সাইট থেকে

পুজিবাজার